চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের হলরুমে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসানের সভাপতিত্বে এ সভার আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, সাতকানিয়া সেনা ক্যাম্পে দায়িত্বরত ক্যাপ্টেন পারভেজ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক রাজিব কুমার ধর ও সদস্য সচিব রাজিব নন্দীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।




