বোয়ালখালীতে সেনাবাহিনীর অভিযানে ৪৯০ লিটার চোলাইমসহ গ্রেপ্তার ১

খোরশেদ আলম, বোয়ালখালী

চট্টগ্রাম :: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ৪৯০ লিটার চোলাইমদসহ মো: সোহেল (৩৩) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

শুক্রবার (২২ আগস্ট) আনুমানিক দুপুর ২ টায় বোয়ালখালী উপজেলার ১০ নং আহলা করলডেঙ্গা ইউনিয়নে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।এ সময় তার কাছ থেকে ৪৯০ লিটার দেশীয় চোলাই মদ এবং মদ বহনকারী ১টি সিএনজি জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত মো: সোহেল বোয়ালখালী উপজেলার ১০ নং আহলা করলডেঙ্গা ইউনিয়নের তালুকদারপাড়া হাফেজ আহম্মদের পুত্র। সে পেশায় একজন সিএনজি চালক।

বোয়ালখালী উপজেলার ক্যাম্প কমান্ডার মেজর রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে আহলা করলডেঙ্গা এলাকয় বেশ কয়েকদিন ধরে একটি মদের চালান চক্র মদের ব্যবসার কার্যক্রম করে আসছে। সম্পূর্ণ চক্রটিকে আটক করার জন্য বোয়লখালী আর্মি ক্যাম্প চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ সময় মাদক বিক্রিতে জড়িত মো: সোহেলকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত মালামালসহ তাকে সুস্থ অবস্থায় পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বোয়ালখালী থানার পুলিশের নিকট হস্তান্তর করা হয়। মেজর রাসেল বলেন, সন্ত্রাস, মাদক, ছিনতাই, চাঁদাবাজিসহ সব ধরনের সামাজিক অনাচার ও অপরাধমূলক কার্যক্রম বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img