খাগড়াছড়ির গুইমারায় এক স্কুল ছাত্রীকে হয়রানির অভিযোগে আটক ১

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির গুইমারায় এক স্কুল ছাত্রীকে হয়রানির অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে গুইমারা উপজেলার সিন্দুকছড়ি বাজার থেকে জসিম নামে ওই ক্ষুদ্র ব্যবসায়ীকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক চৌধুরী।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার হাটবারের দিনে সিন্দুকছড়ি বাজারে সকাল থেকে ভিড় ছিল। হাট থেকে কাঁচা সবজি সংগ্রহ করছিল ক্ষুদ্র ব্যবসায়ী জসিম। এ সময় ভীড়ের মধ্যে স্কুলগামী এক ছাত্রীর গায়ে তার হাত লাগা নিয়ে বাজারে উত্তেজনার সৃষ্টি হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জসিমকে পুলিশ আটক করে নিয়ে যায়।

এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানান গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img