গণতন্ত্রের আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষ্যে, সুস্থতা ও রোগমুক্তি কামনায় বোয়ালখালী উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রদলের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
২২ আগস্ট, শুক্রবার, বাদে বোয়ালখালী উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা ছাত্রদল নেতা মাহবুব আলম কাজল, বোয়ালখালী উপজেলা ছাত্রদল নেতা তাহসিনুল ইসলাম, জোবায়েত আকবর, পৌরসভা ছাত্রদল নেতা মোঃ জিয়াউল হক কাজল, কাজী জুনায়েদ, স্যার আশুতোষ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক রাকিব হোসেন রিহাম, বোয়ালখালী কলেজ ছাত্রদল নেতা মোঃ সম্রাট, সাকিব, জিহান, জলিল আম্বিয়া কলেজ ছাত্রদল সভাপতি কুতুব উদ্দিন দিনার, সাধারন সম্পাদক ইজাজ মাহমুদ দিনার, বেঙ্গুরা সিনিয়র মাদ্রাসা ছাত্রদল সভাপতি মোঃ কলিম উল্লাহ, সাধারন সম্পাদক জসিম উদ্দিন সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্র নেতৃবৃন্দ।
দোয়া মাহফিল পরিচালনা করেন বোয়ালখালী উপজেলা জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ মাওলানা আবদুল কাদের।




