ভালো কাজে উৎসাহিত হওয়ার আহ্বান পার্বত্য উপদেষ্টার

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার মহাজনপাড়ায় বাবু পদ্মরঞ্জন চাকমার সাপ্তাহিক ক্রিয়া উপলক্ষে আয়োজিত ধর্মীয় পূণ্যানুষ্ঠানে অংশগ্রহণ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা রাষ্ট্রদূত (অবঃ) সুপ্রদীপ চাকমা । আজ শুক্রবার ( ২২ আগষ্ট ) সকালে অনুষ্ঠিত এই ধর্মীয় পূণ্যানুষ্ঠানে  উপদেষ্টার বক্তব্যে দেশপ্রেম ও মানব কল্যাণে সকলকে ভালো কাজে উৎসাহিত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, পদ্মরঞ্জন চাকমার মতো ভাল কাজ করতে পারলে সমাজ তাকে অনেক দিন মনে রাখবে।

পার্বত্য উপদেষ্টা বলেন, মানুষের জন্ম মৃত্যু ও কর্মফলই তার আত্মিক উন্নয়নের প্রতিফলন। যাদের পূর্বজন্মে পূণ্য কর্ম ছিল, তাদের পরবর্তী জন্মেও তা বজায় থাকে। কর্মফল ভালো হলে পুণর্জন্মও শুভ হয় । তিনি বলেন, পূণ্য কর্মের মাধ্যমেই নির্বাণ লাভ সম্ভব।

অনুষ্ঠানে প্রয়াতের পারলৌকিক সদগতি ও মঙ্গল কামনায় বুদ্ধ মূর্তি দান, সংঘদান, পিন্ড দান, চীবর দানসহ বিভিন্ন দান কর্ম সম্পাদিত হয়।

সভায় বাবু পদ্মরঞ্জন চাকমার পুত্র ও সরকারি কর্মকর্তা নিপুন চাকমা পিতার স্মৃতিচারণ করেন।
কাটাছড়ি বনবিহারের অধ্যক্ষ ইন্দ্র গুপ্ত মহাস্থবির, আনন্দ মিত্র মহাস্থবির, মৈত্রীপুর অরণ্য কুটিরের বিমলানন্দ মহাস্থবির, আর্যপুর বনবিহারের আর্য বোধি মহাস্থবিরসহ অন্যান্য বিশিষ্ট ভিক্ষু ও ধর্মীয়গুরুগণ এসময় উপস্থিত ছিলেন ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img