পরিবহন শ্রমিকদের প্রতি সকল বৈষম্য ও হয়রানির অবসান ঘটাতে হবে: এস এম লুৎফর

অনলাইন ডেস্ক
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান বলেন, আমাদের দেশের অন্যতম প্রধান শ্রম-সেক্টর হচ্ছে পরিবহন। দেশের অর্থনীতি থেকে শুরু করে নাগরিকদের দৈনন্দিন জীবনের প্রায় সকল বিষয়ের সাথেই রয়েছে পরিবহন-সেক্টরের সংশ্লিষ্টতা। কিন্তু তারপরও পরিবহন কর্মীরা সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের শিকার। ব্যাপক চাঁদাবাজি পরিবহন কর্মীদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। দেশে ক্ষমতার পালাবদল হয়েছে, কিন্তু পরিবহন সেক্টর থেকে সন্ত্রাসীদের চাঁদাবাজি বন্ধ হয়নি। অবিলম্বে চাঁদাবাজদের দৌরাত্ম বন্ধ করতে হবে। ট্রাফিক পুলিশদের নিষ্ক্রিয়তা পক্ষ থেকে অন্যায্য হয়রানি বন্ধ করতে হবে। ড্রাইভিং লাইসেন্স, রোড পারমিটসহ সকল সরকারি সেবাকে সহজলভ্য ও দুর্নীমুক্ত করতে হবে। সর্বোপরি, পরিবহন শ্রমিকদের প্রতি সকল বৈষম্য ও হয়রানির অবসান ঘটাতে হবে।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরীর শ্রমিক সেক্টরের শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এস এম লুৎফর রহমান উপর্যুক্ত কথা বলেন। পরিবহন সেক্টরের সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোরশেদ হোসেনর সঞ্চালনায় শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়।
নগরীর একটি হলে আজ সকালে অনুষ্ঠিত শিক্ষা বৈঠকে বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের চট্টগ্রাম মহানগরী সহ-সভাপতি নাজির হোসেন ও মকবুল আহম্মেদ ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী। শিক্ষা বৈঠকে আরও বক্তব্য রাখেন পরিবহন শ্রমিক নেতা মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ রবিউল ইসলাম, মোহাম্মদ বেলায়েত হোসেন,আবু কালাম।,আঃ রহিম, আবু জাফর প্রমুখ।
- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img