চন্দনাইশ পৌরসভা এলডিপি’র ইফতার মাহফিলে ওমর ফারুক

নিজস্ব প্রতিবেদক:

এলডিপি’র প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক বলেছেন, সিয়াম সাধনার মাধ্যমে রোজা পালন করে রাজনৈতিক মাঠে নৈতিকভাবে মানুষ ও দেশের জন্য কাজ করার আহবান জানান। ইসলামের ৫টি স্তম্ভের মধ্যে রোজা অন্যতম। যে ইবাদত দেখা যায় না, তা আল্লাহ তা’য়ালা নিজেই রোজার পুরষ্কার দিবেন বলে ঘোষনা দিয়েছেন। একইভাবে জনসেবা মূলক কাজ করার মধ্যদিয়ে আল্লাহ’র সন্তুষ্টি লাভ করা যায়। তাই আমাদেরকে রমজান মাস অনেক শিক্ষা দিয়ে যাচ্ছে, সে শিক্ষা গ্রহণ করে দেশের কল্যাণে কাজ করে যাব।

৮ মার্চ (শনিবার) বিকেলে চন্দনাইশ পৌরসভা এলডিপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত চন্দনাইশ পৌরসদরস্থ কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার মাহফিলে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

পৌরসভা এলডিপি’র সভাপতি এম আইনুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপি’র সভাপতি শিল্পপতি এম এয়াকুব আলী, বিশেষ বক্তা ছিলেন জেলা সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা এলডিপি’র সাংগঠনিক সম্পাদক মনছুর আলম, উপজেলা এলডিপি’র সভাপতি মোতাহের মিয়া, সাধারণ সম্পাদক আকতার আলম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুর রহিম বাদশা, উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি আমিরুল ইসলাম।

পৌর এলডিপির সাধারণ সম্পাদক আকতার উদ্দীন ও মো. আরমানের সঞ্চালনায় আলোচনায় সভায় আরো বক্তব্য রাখেন লিয়াকত আলী, অরূপ রতন চক্রবর্তী, মহিউদ্দীন, মোসলেম খাঁন, খায়ের বিন সায়েদ, সামশুল ইসলাম, নজরুল ইসলাম আবদুল, সাহেব মিয়া, মো. ইয়াকুব আলী, সাবেক চেয়ারম্যান মো. ইউসুফ চৌধুরী, জমির উদ্দীন, গণতান্ত্রিক যুবদল নেতা সিরাজুল ইসলাম, মোখলেছুর রহমান, সালাউদ্দীন কাদের, নজরুল ইসলাম, মোহাম্মদ টিপু, মেম্বার আবদুল মান্নান এ্যানি, শাহাদত হোসেন মুন্না, মোজাম্মেল হক, গণতান্ত্রিক ছাত্রদল নেতা হাসান আল মাসুদ, নাজিম উদ্দীন, রবিউল করিম রবি, মিজানুর রহমান মারুফ প্রমূখ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img