দুবাইয়ে প্রবাসীদের জন্য স্কুল ও হাসপাতাল করার পরিকল্পনা ইয়াকুব সুনিকের

অনলাইন ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে স্কুল ও হাসপাতাল করতে চায় বাংলাদেশ এসোসিয়েশন। আমিরাত সরকারের একমাত্র নিবন্ধিত এই সংগঠনের ভাইস প্রেসিডেন্ট ও দুবাইস্থ আবীর বিজনেস ফোরামের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইয়াকুব সুনিক সংগঠন ও প্রবাসীদের পক্ষে এমন পরিকল্পনার কথা জানান। এব্যাপারে তিনি সাংবাদিকদের লেখনির মাধ্যমে সংশ্লিষ্টদের নজরে এনে সহযোগিতার আহবান জানান। এই পরিকল্পনার সবচেয়ে বড় বাধা হিসেবে তিনি বাংলাদেশ মিশনগুলোতে কর্মরত কিছু কর্মকর্তার অসহযোগিতা, কমিউনিটির ভেতর রাজনৈতিক মতভেদ, কিছু প্রবাসীর স্বেচ্ছাচারিতাসহ নানা অসহযোগিতার কথা তুলে ধরেন।

রবিবার (৯ মার্চ) সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ও বাংলাদেশ এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ইয়াকুব সুনিক চট্টগ্রামের সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিলে এসব কথা তুলে ধরেন। নগরীর জিইসি মোড় কপার চিমনী রেস্টুরেন্টে এ মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ এসোসিয়েশন দুবাই ভাইস প্রেসিডেন্ট ইয়াকুব সুনিক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় ও ইফতার মাহফিলে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী নেতৃবৃন্দ বলেন, প্রবাসে বাংলাদেশীদের নানা অপরাধ প্রবণতা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি ডকুমেন্টেশন জালিয়াতি, কিশোর গ্যাং তৈরি ও ভিসা জটিলতার বিষয়টিও এখন আমাদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

ইফতারের আগে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সাবেক সভাপতি মোহাম্মদ আলী, বাংলা নিউজের ডেপুটি এডিটর ও সিইউজের সাবেক সভাপতি তপন চক্রবর্তী, সাপ্তাহিক স্লোগানের সম্পাদক মোহাম্মদ জহির, দৈনিক পূর্বকোণের চিফ রিপোর্টার মোহাম্মদ সাইফুল ইসলাম, দৈনিক যুগান্তর চট্টগ্রাম ব্যুরো প্রধান ও চট্টগ্রাম প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার, সিইউজের সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান সবুর শুভ, প্রথম আলো চট্টগ্রাম অফিসের হেড অব নিউজ আশরাফ উল্লাহ রুবেল, যমুনা টিভির ব্যুরো প্রধান জামশেদুর রহমান চৌধুরী, যায়যায়দিনের ব্যুরো প্রধান ও চট্টগ্রাম প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদ আলম শামীম, বাংলা টিভির ব্যুরো প্রধান লোকমান চৌধুরী, সিপ্লাসের এডিটর ইন চিফ আলমগীর অপু, দৈনিক আজাদীর সিনিয়র রিপোর্টার নজরুল ইসলাম, দৈনিক কালবেলা ব্যুরো প্রধান সাইদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট টিভির ব্যুরো প্রধান আলমগীর সবুজ, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ব্যুরো প্রধান শামসুদ্দিন ইলিয়াস।

এতে আরও উপস্থিত ছিলেন দৈনিক খবরের কাগজের ব্যুরো প্রধান ইফতেখারুল ইসলাম, নাগরিক টিভির ব্যুরো প্রধান একে আজাদ, এনটিভির সিনিয়র রিপোর্টার আরিচ আহমেদ শাহ, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ সেলিম, বাংলা ট্রিবিউনের ব্যুরো প্রধান নাসির উদ্দিন রকি, বাংলানিউজের সিনিয়র রিপোর্টার ও চট্টগ্রাম প্রেসক্লাবের আপ্যায়ন সম্পাদক আল রাহমান, দৈনিক পূর্বদেশ সহ সম্পাদক এম এ তালেব, দৈনিক চট্টগ্রাম মঞ্চের সিনিয়র রিপোর্টার আরিফ রায়হান, নিউজগার্ডেনের বিশেষ প্রতিনিধি কামরুল হুদা, দৈনিক প্রতিদিনের বাংলাদেশের ব্যুরো প্রধান সুবল বড়ুয়া, দৈনিক পূর্বদেশ স্টাফ রিপোর্টার এমএ হোসাইন, সাংবাদিক পূরবী দাশ প্রমুখ।

প্রবাসী সাংবাদিক ও সময় টেলিভিশন আমিরাত ব্যুরো প্রধান শিবলী আল সাদিকের সঞ্চালনায় ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন প্রবাসী ব্যবসায়ী মো. জসিম উদ্দিন, নাসিম উদ্দিন চৌধুরী, আবদুল মোনাফ, প্রবাসী সাংবাদিক নাসিম উদ্দিন আকাশ ও গোলাম সরওয়ার।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img