দীঘিনালায় অগ্নিকাণ্ড: ঘটনাস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা

নিজস্ব প্রতিবেদক:

খাগড়াছড়ির দীঘিনালায় আকস্মিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।

রবিবার (৯ মার্চ) দুপুরে উপজেলার বাস টার্মিনাল এলাকার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা বলেন, যারা ক্ষতিগস্ত হয়েছে তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং নিজ চোখে দেখার জন্য এসেছি। আমরা খাগড়াছড়ি জেলা পরিষদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করবো। ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরির কাজ চলছে।

এর আগে শুক্রবার দিবাগত রাতে উপজেলার বাস টার্মিনাল সংলগ্ন লারমা স্কোয়ার বাজারে আকস্মিক অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় স্থানীয়রা এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য আবদুল লতিফ, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম সুমন,খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য ধনেশ্বর ত্রিপুরা সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

এদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, আগুনে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অনেকেই ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছিলেন, যা এখন সম্পূর্ণ পুড়ে গেছে। তারা বলেন, “সরকারি প্রণোদনা ছাড়া আমাদের পক্ষে পুনরায় ব্যবসা শুরু করা সম্ভব নয়।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img