পবিত্র রমজানের ৫ম দিনে প্রতিবন্ধীদের সঙ্গে ইফতার করল জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা

নিজস্ব প্রদিবেদক:

পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিবন্ধী শিশু ও তাঁদের অভিভাবকদের সম্মানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৬ মার্চ) বিকালে খাগড়াছড়ি অফিসার্স ক্লাবের অডিটোরিয়াম ভবনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য আবদুল লতিফ ,খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম সুমন , খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মাহাবুব আলম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মনজিলা সুলতানা , খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য বঙ্গমিত্র চাকমা,সমাজ সেবার ডিডি, প্রতিবন্ধী স্কুলে শিক্ষক শিক্ষিকা ও অভিবাভক সহ অন্যরা।

এই সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ইসলামের পাঁচটি ভিত্তির মধ্যে সাওম (রোজা) অন্যতম। তাই রমজান মাস মুসলমানদের নিকট একটি গুরুত্বপূর্ণ মাস। এ মাসে ধর্মপ্রাণ মুসলমানগণ দীর্ঘ একমাস সিয়াম সাধন করে থাকে। যাবতীয় আসক্তি থেকে মুক্ত করে এ মাস মুসলমানদের আত্মপরিশুদ্ধিতে সাহায্য করে। সেই সাথে এটি একটি সম্প্রীতির মাসও বটে। এই সময় তিনি পবিত্র মাহে রমজানে প্রতিবন্ধী শিশু ও তাঁদের অভিভাবকদের সম্মানে এই ইফতারে যারা অংশগ্রহণ করেছে সবাইকে ধন্যবাদ জানান।

ইফতারের আগে দেশ জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ইফতার শেষে প্রতিবন্ধী একটি শিশুকে হুইল চেয়ার উপহার দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।

 

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img