রমজানের প্রথম দিনেই এতিম শিশুদের সঙ্গে ইফতার করল চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা

নিউজ ডেস্ক:

রমজানের প্রথম দিনেই এতিম শিশুদের সাথে ইফতার করলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। আজ রবিবার (২ মার্চ ২০২৫) সন্ধ্যায় খাগড়াছড়ি জেলা শহরের ‘পূর্ব ইসলাম পুর দারুল উলুম তালিমুল ইসলাম মাদ্রাসায়’ এই ইফতার আয়োজন করা হয়।
এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রফেসর আবদুল লতিফ, এ্যাড. মনজিলা সুলতানা ঝুমা, মোঃ শহিদুল ইসলাম সুমন, খাগড়াছড়ি জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু আব্দুল্লাহ মোঃ ওয়ালি উল্লাহ, শহর সমাজসেবা অফিসার মোঃ নাজমুল সহ সংশ্লিষ্ট মাদ্রাসার কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।

রমজানের প্রথম দিনেই এতিম শিশুদের জন্য ইফতারের আয়োজন করা হয়েছে যাতে করে এই কোমলমতি শিশুরা পিতা-মাতার শূন্যতা উপলব্ধি করতে না পারে। যারা এই এতিম শিশুদের লালন-পালন করছে শুধু তাদের নয় রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব এই শিশুদের পাশে থাকা।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img