বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা’র উপ সংঘরাজ ও সভাপতি, রাউজান আধারমানিক সার্জজনীন বোধি নিকেতন বিহারের বিহারধিপতি, আবাল্য ব্রহ্মচারী ও আলোকিত সংঘমনীষা জ্ঞাননিধি বুদ্ধরক্ষিত মহাথে’র দিনব্যাপী জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান শুরু হয়েছে। আজ বৃহষ্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর জ্ঞাননিধি বুদ্ধরক্ষিত মহাথের’র শবদেহসহ শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়। এ উপলক্ষে বিশাল শোভাযাত্রা বিহার সংলগ্ন জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানস্থলে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের আশির্বাদক ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সংঘনায়ক অধ্যাপক ড.বনশ্রী মহাথের। বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপ সংঘনায়ক সদ্ধর্মজ্যোতি রতনশ্রী মহাথের সভাপতিত্বে প্রধান জ্ঞাতি ছিলেন বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ উপ সংঘনায়ক সদ্ধর্মজ্যোতি সুনন্দা মহাথের। প্রধান অতিথি ছিলেন বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি লায়ন ডা.মৃদুল বড়ুয়া চৌধুরী। উদ্বোধক ছিলেন বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি সদ্ধর্মরত্ন জ্ঞানানন্দ মহাথের। স্বাগত বক্তব্য দেন শিক্ষক চন্দন বড়ুয়া। ভদন্ত করুনাশ্রী মহাথেরো ও ভিক্ষাু তনংকর থেরোর সঞ্চালনায় বিশেষ জ্ঞাতি ছিলেন সদ্ধর্মকীর্তি শীলভদ্র মহাথের, ভধন্ত বুদ্ধপ্রিয় মহাথের, রাজগুরু অভয়ানন্দ মহাথের, অধ্যাপক বিপুলানন্দ মহাথের, ধর্মদূত সোভিতানন্দ মহাথের, মৈত্রীবারিধি মহাথের, সদ্ধর্মদেশক ছিলেন সদ্ধর্মশ্রী বিপর্সী মহাথের, ড.প্রিয়দর্শী মহাথের, শাসনরত্ম সুমিত্তানন্দ মহাথের, ভদন্ত বোধিপ্রিয় মহাথের, সংঘসারথী পরমানন্দ মহাথের, ধর্মপ্রিয় মহাথের, জ্ঞানবংশ মহাথের, ভদন্ত করুনা বংশ মহাথের, কর্মবীর করুনাশ্রী মহাথের, ভদন্ত সংঘানন্দ মহাথের, ভদন্ত উক্কট্ঠা পঞ্ঞা থের, সদ্ধর্মগুণরত্ন সুপালবংশ থের, ভদন্ত দেববংশ থের। বিশেষ অতিথি ছিলেন লায়ন কেমি বড়ুয়া, অধ্যক্ষ তরুন কান্তি বড়ুয়া, বাবু স্বদেশ কুসুম চৌধুরী, কাজল কান্তি বড়ুয়া, ড.সবুজ বড়ুয়া শুভ, রোটারিয়ান অমরেশ বড়ুয়া চৌধুরী, অব্জল কুমার তালুকদার, যীশু বড়ুয়া, ডা.দিবারক বড়ুয়া। সম্মানিত আলোচক ছিলেন
এসময় বক্তারা বলেন,‘ জ্ঞাননিধি বুদ্ধরক্ষিত মহাথে’র সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠার অগ্রনায়ক ছিলেন। তিনি মানবতার জন্য কাজ করে গেছেন। তাঁর প্রয়াণে দেশবাসী শোকাহত। তাঁর শিক্ষা ও আদর্শ লালন করে আগামীতে তাঁর মতো ধর্মীয় গুরু সৃষ্টি হলে দেশ উপকৃত হবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক- সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




