“দেশব্যাপী গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্প”র আওতায় এল.জি.ই.ডি খাগড়াছড়ি পার্বত্য জেলা কর্তৃক বাস্তবায়িত ভাইবোনছড়া মডেল বাজার শুভ উদ্বোধন করা হয়েছে। বৃস্থপতিবার ২৭ ফেব্রুয়ারী দুপুরে খাগড়াছড়ি বাজার ফান্ড প্রশাসকের কার্যালয়ে এ উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা,পার্বত্য জেলা পরিষদের, সদস্য, প্রশান্ত কুমার ত্রিপুরা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, খাগড়াছড়ি পাবর্ত্য জেলা এল.জি.ই.ডি, নির্বাহী প্রকৌশলী তৃপ্তী সংকর চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য, প্রশান্ত কুমার ত্রিপুরা,পরিষদের সদস্য কংজপ্রু মারমা,ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজন চাকমা, মোঃ মাহবুব আলম, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ম্রাসাথোয়াই মারমা, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।উদ্বোধন শেষে চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন এবং বাজারের বিভিন্ন সমস্যা পর্যবেক্ষণ করেন। এসময় তিনি বলেন, “চাঁদাবাজি বরদাশত করা হবে না। সবাই মিলেমিশে ব্যবসা করতে হবে এবং বাজার উন্নয়নে পরিকল্পিত উদ্যোগ নিতে হবে।




