বোয়ালখালীতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বোয়ালখালী প্রতিনিধি:

বোয়ালখালীতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় WKFC কে ১-০ গোলে হারিয়ে ABK চ্যাম্পিয়ন হয়।
শহিদ জিয়া স্মৃতি সংসদ পৌরসভার ১ ও ২ নং ওয়ার্ড শাখা আয়োজিত এই ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কে এম ফেরদৌস, আজিজুল হক, উপজেলা বিএনপি সাবেক আহবায়ক শওকত আলম,দক্ষিণ জেলা যুবদল সাধারন সম্পাদক মোহাম্মদ আজগর,মোহাম্মদ আবুল হাশেম। কে এম ইদ্রিস বিষু সভাপতিত্বে সঞ্চালনা করেছেন মোহাম্মদ সরোয়ার হোসেন। বক্তব্য রাখেন মোহাম লিটু, আব্দুল মাবুদ। খেলা পরিচালনা করেন ইমতিয়াস রিমি, কফিল উদ্দিন চৌধুরী, মোহাম্মদ জুনায়েদ ও ইরফান প্রমুখ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img