এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন খাগড়াছড়ি জেলার পরিষদ চেয়ারম্যান জিরুনা এিপুরা

নিউজ ডেস্ক

এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন খাগড়াছড়ি জেলার পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা । গতকাল রবিবার (২৯ জুন ২০২৫) সকালে তিনি খাগড়াছড়ি সরকারি কলেজের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন এবং পরীক্ষা কক্ষ ঘুরে দেখেন। এ সময় তিনি সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।পরিদর্শনকালে খাগড়াছড়ি সরকারি কলেজের অধ্যক্ষসহ জেলা শিক্ষা অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এ সময় চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। খাগড়াছড়ির শিক্ষার্থীরা যাতে নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিতে পারে তা নিশ্চিত করতে জেলা পরিষদ সবসময় আন্তরিক। তৃণমূল পর্যায়ে শিক্ষার মানোন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। উল্লেখ্য, এবছর খাগড়াছড়ি জেলায় মোট ১৫টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এতে জেলায় ৮হাজার ১৪৪ শিক্ষার্থী অংশগ্রহণ করছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img