চট্টগ্রাম বন্দরে ৩৮ হাজার ৮০০ টন চাল নিয়ে ভিড়লো দুই জাহাজ

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম বন্দরে ৩৮ হাজার ৮০০ মেট্রিক টন চাল নিয়ে  এসে পৌঁছেছে দুইটি জাহাজ। ভারত ও ভিয়েতনাম থেকে এ চাল আমদানি করা হয়েছে।

বুধবার (১২ মার্চ) খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জি টু জি চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে ১৭ হাজার ৮০০ মেট্রিক টন আতপ চাল এবং আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সম্পাদিত চুক্তির আওতায় ভারত থেকে আমদানিকৃত ২১ হাজার ৮০ মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

এতে বলা হয়, জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা শেষে আজই (বুধবার) খালাসের কার্যক্রম শুরু হবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img