চট্টগ্রামে সন্ত্রাসী মুন্না আমিন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামে চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদকসেবী মুন্না আমিন (৩১) নামে এক ব‍্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে নগরীর চান্দগাঁও এলাকা থেকে ডবলমুরিং থানা পুলিশ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে বিরুদ্ধে চাঁদাদাবি, হুমকি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে চরিত্র হননসহ নানা অভিযোগে মামলা রয়েছে। তার বিরুদ্ধে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হচ্ছে বলে জানিয়েছেন ডবলমুরিং থানার ওসি কাজী রফিক আহমেদ। পুলিশ জানায়, একটি প্রতিষ্ঠানকে হুমকি, প্রতিষ্ঠানের কাছ থেকে চাঁদা আদায় ও আরও চাঁদা দাবি করায় গত ২২ ফেব্রুয়ারি মো. রেজাউল করিম নামে এক ব্যক্তি মুন্নাসহ দুইজনের বিরুদ্ধে এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ডবলমুরিং থানায় মামলা দায়ের করেন। বৃহস্পতিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে ডবলমুরিং থানার এসআই ইমান হোসেনের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে চান্দগাঁও থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img