কোনো দেশপন্থী রাজনীতি বাংলাদেশে চলবেনা বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতা এম. আবুল ফয়েজ মামুন। বিকেলে ছাত্রদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ নিয়ে নিজের ফেইসবুকে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, বাংলাদেশে ভারতপন্থী-পাকিস্তানপন্থী-আমেরিকাপন্থী-চীনপন্থী-রাশিয়াপন্থী কোনো রাজনীতি চলবে না। বাংলাদেশে রাজনীতি চলবে দেশের ১৮ কোটি মানুষপন্থী। ছাত্র-জনতার গণঅভ্যুত্থান এর মধ্য দিয়ে ১৮ কোটি মানুষ নতুন বাংলাদেশ পেয়েছে। তাই ১৮ কোটি মানুষপন্থী রাজনীতি এই দেশে চলবে। ১৯৭১ এর মুক্তিযুদ্ধ থেকে ২৪ এর গণঅভ্যুত্থান ছিল বাইরের দেশের তাবেদার থেকে মুক্তি হওয়ার আন্দোলন। বাংলার মানুষ এবার তার নিজস্ব গতিতে রাজনীতি ও দেশ পরিচালনা করবে বলে তিনি মন্তব্য করেন।




