খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন ভবন উদ্বোধন

নিউজ ডেস্ক:

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অত্যাধুনিক সুসজ্জিত নবনির্মিত ভবন উদ্বোধন করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
২৫ শে ফেব্রুয়ারি সকাল ১১ টা দিকে পরিষদের পূরাতন ভবনের পেছনের ৫ তলা বিশিষ্ট নবনির্মিত ভবনটিকে ফিতা কেটে উদ্বোধন করেন। পরে কোরআন তেলাওয়াত, গীতা পাঠ, ত্রিপিটক পাঠ ও পবিত্র বাইবেল পাঠের মধ্য দিয়ে ফলক উন্মোচন করা হয়। তারপর পরে পার্বত্য উপদেষ্টা ভবনটি ঘুরে দেখেন এবং সাংবাদিদের সাথে কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন উন্নয়ন প্রকল্পতে দুর্নীতি হয় এমন অভিযোগের ভিত্তিতে উপদেষ্টা বলেন এগুলো দেখার জন্য প্রশাসনকে আরো বেশি গুরুত্ব আরোপ করবেন বলে কথা দেন এবং আগে থেকে সবকিছু পরিবর্তন হচ্ছে আগামীতে আরো হবে বলে উল্লেখ করেন। এসময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় পরিষদের সকল সদস্য ও কর্মকর্তারা অংশ নেন। জেলা পরিষদের অর্থায়নে প্রায় ৬ কোটি ৬১ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয় এ ভবনটি আধুনিক সুযোগ সম্মেলিত সদস্যদের জন্য রাখা হয়েছে আলাদা আলাদা রুম। এ সময় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী সুমন চৌধুরী, জেলা পরিষদের সকল সদস্য সদস্য, জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী প্রদীপদ চাকমাসহ জেলা পরিষদের কর্মকর্তার কর্মচারী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঠিকাদারবৃন্দ। এ সময় নতুন ভবন উদ্বোধনের ফলে পরিষদের সকল সদস্য, কর্মকর্তা-কর্মচারী এবং জেলা পরিষদ হস্তান্তরিত বিভাগীয় প্রধানদের জন্য পরিষদের বসার কক্ষ যে সংকট ছিল এবং সেবা গ্রহীতাদের জন্য বসে থাকার কক্ষের ঘাটতি ছিল তা কিছুটা হলেও দূর হবে বলে আশা করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img