চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিক নিহত

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম: চট্টগ্রামের কোতোয়ালীতে নির্মাণাধীন একটি বহুতল ভবন থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) দুপুরে নগরের কোতোয়ালীর রঙ্গম কনভেনশন হল এলাকায় এ ঘটনা ঘটে।

প্রথমে আহত অবস্থায় তিনজনকেই চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয় আরেকজনকে।পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁরও মৃত্যু হয়।

নিহতরা হলেন, নোয়াখালী জেলার চরজব্বর এলাকার ফিরোজ গোয়ালের ছেলে মো. হাসান (৩৬), সুবর্ণচর এলাকার মো. সেলিমের ছেলে ফখরুল ইসলাম (৩৯) এবং চরজব্বর চরনাঙ্গালিয়া এলাকার আবুল কালামের ছেলে রাশেদ (২৭)।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক বলেন, দুপুর সাড়ে ১২টার পর তিনজনকে হাসপাতালে আনা হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করে। গুরুতর আহত রাশেদকে ২৮নং ওয়ার্ডে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাশেদও মারা যান।

নিহত শ্রমিকদের সহকর্মী জানান, আমরা একসঙ্গে কাজ করি। ওরা তিনজন মিস্ত্রি। তারা ভেতরে কাজ করে। আমরা বালু দিতেছি। একজন পাট্টা মারে, একজন মাজা মারে, একজন গোলা মারে। মাচাটি দুর্বল ঝুঁকিপূর্ণ এটা জানিয়েছি ঠিকাদারকে। নতুন মাচা দেবে দেবে বলে নয় দিন পার করেছে। বৃহস্পতিবার আমরা কাজ করিনি। রোববার খোরাকি দেবে বলেছিল। তাই রোববার পর্যন্ত কাজ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আজ তিনজন মাচা ভেঙে পড়ে মারা গেছে। প্রথমে ফখরুল, তারপর হাসান মারা যান। চমেকে চিকিৎসাধীন অবস্থায় প্রায় তিনঘণ্টা থেকে মারা যান রাশেদ। মাচায় চারজন ছিলেন। একজন লাফ দিয়ে প্রাণ বাঁচান।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img