বাঁশখালীতে মসজিদের মাইকে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে খতিবের মৃত্যু

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়নে মসজিদের মাইকের লাইন মেরামতকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খতিব মাওলানা মোহাম্মদ আজগর মারা গেছেন। এ খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে দক্ষিণ কাথরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। মাওলানা মোহাম্মদ আজগর দক্ষিণ কাথরিয়া আইল্লার বাপের বাড়ির মোহাম্মদ জেবল হোসেনের ছেলে।

বাঁশখালী থানার ওসি মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিদ্যুৎস্পৃষ্টের সময় পাশে আরেকজন মুসল্লি ছিলেন। তিনি দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এরপর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওসি।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img