বোয়ালখালীতে ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীতে ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের বেঙ্গুরা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৩৮ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ১২ হাজার ৪৭০ টাকা ও ৫টি মোবাইল সেট জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সারোয়াতলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খিতাপচর আদু খাঁ বাড়ির মৃত আবদুল মালেকের ছেলে মো.নাছির উদ্দিন (৫০) এবং বেঙ্গুরা আনুমিয়া পেশকার বাড়ির নাসির উদ্দিনের ছেলে মো.জোবাইর হোসপন আরমান (২২)।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে শুক্রবার (১৮ জুলাই) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img