সততা নিষ্ঠার সাথে দেশের সেবা করার আহবান চট্টগ্রাম জামায়াতের আমিরের

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমীর পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন চট্টগ্রাম বন্দরের কারণে বাংলাদেশ সারাদেশে পরিচিত। আমদানি রফতানির মাধ্যমে দেশকে সচল রাখছে এই বন্দর। তিনি বলেন এরই অন্যতম একটি গুরুত্বপূর্ণ অংশীদার সি এন্ড এফ শ্রমিক কর্মচারীরা। তিনি সততা নিষ্ঠার সাথে দেশের সেবা করার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।
তিনি আজ সন্ধ্যায় আগ্রাবাদ বাদামতলী মোড়ে বাংলাদেশ সি এন্ড এফ কর্মচারী ফোরামের অফিস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
ফোরামের সভাপতি মুহাম্মদ ফোরকান আজাদের সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান,চট্টগ্রাম মহানগরী সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২৮ নম্বর ওয়ার্ডের আমীর কবির আহমদ,সি এন্ড এফ ফোরামের সাধারণ সম্পাদক মুহাম্মদ হাবিবুর রহমান।
- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img