সীতাকুণ্ডে যাত্রীবাহী বাসের ধাক্কায় আহত-৯

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা ডিএবি পেট্রলপাম্পের সামনে মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় ৯ জন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর অবস্থায় ৮ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

এদের মধ্যে রত্না চৌধুরী (৪০) নামের এক যাত্রী বেলা পৌনে দুইটার দিকে মৃত্যুবরণ করেন।সোমবার (১৪ জুলাই) সকাল ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেইনে এ দুর্ঘটনা ঘটে।
রত্না চৌধুরী সীতাকুণ্ড উপজেলার বড় দারোগাহাট এলাকার বসন্ত চৌধুরীর স্ত্রী।  হাইওয়ে পুলিশ জানায়, সিমেন্ট কোম্পানির মালবোঝাই একটি ট্রাক মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় দ্রুতগতির বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের ৯ যাত্রী আহত হন। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বাসটি জব্দ করা হয়েছে।

কুমিরা ফায়ার স্টেশন কর্মকর্তা ফিরোজ মিয়া জানান, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় ৫ জনকে হাসপাতালে পাঠানো হয়।

চমেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নুরুল আলম বলেন, হাসপাতালে আনার পর রত্না চৌধুরীর মৃত্যু হয়েছে।  দুর্ঘটনায় আহত আরও ৭ জন চিকিৎসাধীন। তারা হলেন- বাসচালক মো. জাহেদ (২৪), বাসের যাত্রী গৌরাঙ্গ বিশ্বাস (৪২), শাহীনুর ইসলাম (৪২), রাশেদ (৪৫), ইরফান (৯), মনোয়ারা বেগম (৪০) ও রতন চৌধুরী (৪০)।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img