চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র সাবেক সহসভাপতি ও রাউজান উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মহিউদ্দিন আহমেদ অদ্য ৩ জুলাই দুপুর ১ টা ৩০মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মাগরিবের পর মোজাফফর নগরে( শহরে)প্রথম জানাজা এবং রাত ১০ টায় রাউজান উপজেলা চত্বরে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।রাউজান পৌরসভার সুলতানপুরের বড়বাড়ি পারার মৌলানা নুরুল আনোয়ারের বাড়ির মৌলানা নুরুল আনোয়ারের ছেলে মহিউদ্দিন আহমেদ ইন্তেকালের সময় এক স্ত্রী,এক ছেলে ও দুই কন্যা রেখে যান ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সনের উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ হালিম,রাউজান উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি হাসান মোহাম্মদ জসিম, সাধারণ সম্পাদক মুরাদ চৌধুরী, রাউজান পৌরসভা বিএনপি’র সভাপতি আবু মোহাম্মদ, সাধারণ সম্পাদক ইফতেখার উদ্দিন খান ও চট্টগ্রাম উত্তর জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক শফিউল আলম চৌধূরী পৃথক পৃথক বিবৃতিতে মহিউদ্দিন আহমেদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন।
তাঁরা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। নেতৃবৃন্দ বলেন মরহুম মহিউদ্দিন আহমেদ একজন খাঁটি দেশপ্রেমিক ছিলেন।




