চট্টগ্রাম ডিসি পার্কে মৎস্য অবমুক্তকরণ, বৃক্ষরোপণ ও ফ্লাওয়ার জোনের উদ্বোধন

সুমন চক্রবর্ত্তী

আজ ৩০ জুন ২০২৫ খ্রি. বেলা ১১:০০ ঘটিকায় চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় ডিসি পার্কে মাছ ধরা উৎসব উপলক্ষে মাছ অবমুক্তকরণ; বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং ফ্লাওয়ার জোন উদ্বোধন করেন জনাব ফরিদা খানম, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম।

সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সম্মানিত জেলা প্রশাসক বলেন, “আমরা চাই ডিসি পার্ক চট্টগ্রামের একটি সম্পদে পরিণত হোক। সারা বছরই যেন ডিসি পার্কে দর্শনার্থীদের জন্য প্রাণবন্ত-উৎসবমুখর পরিবেশ থাকে এজন্য আমরা বছরব্যাপী বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করেছি এবং নানাবিধ উন্নয়ন-সংস্কার কাজ হাতে নিয়েছি।”

এসময় সেখানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) জনাব এ. কে.এম গোলাম মোর্শেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব মোঃ শরীফ উদ্দিন; উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো: ফখরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) জনাব আব্দুল্লাহ আল মামুন এবং জেলা প্রশাসন চট্টগ্রাম এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img