এলডিপি একটি কল্যাণমুখী রাজনৈতিক দল: এম এয়াকুব আলী

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের সাতকানিয়ায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এর কেঁওচিয়া ইউনিয়ন শাখার  উদ্যোগে “একটি কল্যানময় সমাজ বিনির্মাণে মাহে রমজানে ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১মার্চ) সাতকানিয়া রিসোর্ট কমপ্লেক্সে কেঁওচিয়া ইউনিয়ন এলডিপির সভাপতি মোহাম্মদ নুরুন্নবী এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জসিম উদ্দীন এর সঞ্চালনায় এই আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি শির্পপতি এম.এয়াকুব আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য ও কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য এ.জি.এম শাহাজাহান,চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল, দক্ষিণ জেলা এলডিপির শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব আহমদ নবী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মনছুর আলম, সাতকানিয়া উপজেলা এলডিপির সভাপতি আলহাজ্ব মাহামুদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানা এলডিপির সাধারণ সম্পাদক হোসেন উদ্দিন আহমদ (ভুট্টো) প্রমূখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি এম এয়াকুব আলী বলেন, জনগনের জন্য একটি কল্যানমূখী দল এলডিপি মানুষের জান মাল ও অধিকার রক্ষায় এ দলের সাংগঠনিক কার্যক্রম আরো বেগবান করে একটি জনপ্রিয় দল হিসাবে নিরলসভাবে সবাইকে কাজ করার আহবান জানান।

পরে সভাপতির সমাপনি বক্তব্য শেষে দোয়া ও মোনাজাত ইফতারের মাধ্যেমে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img