পটিয়ায় হরিনখাইন সৈয়দ আহমদ চৌধুরী সড়ক মেরামত কাজের পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের পটিয়ায় গ্রামীণ সড়ক নির্মাণ কাজের পরিদর্শন করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি শিল্পপতি এম এয়াকুব আলী।

রবিবার (৯ মার্চ) দুপুরে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের হরিনখাইন সৈয়দ আহমদ চৌধুরী সড়ক মেরামতের গ্রামীণ এ সড়ক পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি কাজের অগ্রগতি সহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।

এসময় এম এয়াকুব আলী বলেন, হরিণখাইন গ্রামের এ রাস্তাটি অবহেলিত ছিলো। সড়কটির মেরামতের কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর দীর্ঘ দিনের কষ্ট লাঘব হবে। ইউনিয়নের তৃণমূল পর্যায়ের জনসাধারণ এই সুফল ভোগ করবে। এর ফলে কৃষকদের উৎপাদিত ফসল বজারজাত করন আরও সহজ হবে ও যোগাযোগ ব্যবস্থায় উন্নয়ন হবে।

তিনি আরও বলেন, ব্যবসা-বাণিজ্য ও কৃষি পণ্য পরিবহনে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে সাধারণ মানুষের আর্থসামাজিক উন্নয়নে গ্রামীণ সড়ক যোগাযোগ উন্নয়ন প্রকল্পকে অগ্রাধিকার দিয়ে এ সড়ক মেরামতের কাজ অগ্রাধীকার  টেকসই উন্নয়নে কাজের গুনগত মান বজায় রেখে সকল প্রকার উন্নয়ন কাজ সঠিক ভাবে নির্দিষ্ট সময়ে বাস্তবায়ন এবং সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন নিয়ে কাজ পরিদর্শন শেষে চলমান কাজের গুণগত মান বজায় রেখে কাজ করার জন্য দিকনির্দেশনা প্রদান করেন তিনি।

এসময় উপস্হিত ছিলেন পটিয়া উপজেলা প্রকৌশলী কমল কান্তি পাল, কুসুমপুরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর, চট্টগ্রাম দক্ষিণ জেলা গনতান্ত্রিক যুবদলের সদস্য সচিব আবদুল কুদ্দুস চৌধুরী,হাজী নুরুল ইসলাম, জাফরুল্লাহ চৌধুরী, ইন্জিনিয়ার আবদুর রশীদ, শাহ আলম,মোরশেদ আলম চৌধুরী, সোলাইমান চৌধুরী, আমিনুল হক সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। মোনাজাত পরিচালনা করেন মৌলানা হাফেজ নুর হাসান।

উল্লেখ্য, হরিণখাইন সৈয়দ আহমদ চৌধুরী ১.৪ কিলোমিটার গ্রামীণ সড়ক মেরামত কাজের ব্যয় ধরা হয়েছে ৭৫.৭৩ লাখ টাকা। সরকারি অর্থায়নে বাস্তবায়ন করা হচ্ছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img