চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির নেতৃবৃন্দের সঙ্গে এক বিশেষ সাক্ষাতে মিলিত হয়েছেন চন্দনাইশ উপজেলা গণতান্ত্রিক যুবদল। আজ বুধবার (৫ মার্চ) নাসিরাবাদস্হ এয়াকুব ট্রেড সেন্টারে চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি এম. ইয়াকুব আলী ও সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুলের সঙ্গে সাক্ষাৎ করেন চন্দনাইশ উপজেলা গণতান্ত্রিক যুবদল আহ্বায়ক কমিটির নেতারা।
ড. কর্ণেল অলি আহমদের নির্দেশনায় চন্দনাইশ উপজেলা গণতান্ত্রিক যুবদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয় এই বৈঠকে। বিশেষ করে ইউনিয়ন, ওয়ার্ড ও মহল্লা পর্যায়ে সংগঠনের সদস্য বৃদ্ধি, কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। জাতীয় নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং সঠিক সময়ে কার্যকর সিদ্ধান্ত গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে চন্দনাইশকে নতুনভাবে সাজিয়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন নেতৃবৃন্দ। তারা দলকে আরও গতিশীল ও সংগঠিত করার লক্ষ্যে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
এ সময় চন্দনাইশ উপজেলা গণতান্ত্রিক যুবদল আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আহ্বায়ক মোহাম্মদ মোখলেছুর রহমান, যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক, সদস্য সচিব সাইফুল ইসলাম, সদস্য আবদুল মুবিন এবং সদস্য জোয়ারা।
এই সাক্ষাৎ ও পরামর্শ সভার মাধ্যমে চন্দনাইশ উপজেলা গণতান্ত্রিক যুবদল আরও কার্যকরভাবে সংগঠিত হয়ে সামনে এগিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করে।




