গত ২৬ ফেব্রুয়ারি ‘দৈনিক আমার সংবাদ’ ও ডেইলি পোষ্ট পত্রিকায় ‘কি মধু তৌহিদে যার বাজেট শতকোটি টাকা’ শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটি পুরোপুরি ভুয়া, অসত, উদ্দেশ্য প্রণোদিত ও সাংবাদিকতা নীতি নৈতিকতা বিবর্জিত। প্রকাশিত সংবাদটিতে সত্যের লেশমাত্র নেই। সবই মিথ্যা ও গুজব নির্ভর।
সংবাদে বলা হয়েছে- ‘বিআরটিএ চট্টগ্রাম বিভাগে ফের তৌহিদকে আসতে একটি চক্র শত কোটি টাকা বাজেট করেছেন, এমন একটি আলোচনা চলছে।’ কারা কেন কিভাবে আমাকে বিআরটিএ’তে নিতে চায় সে ব্যাপারে কিছুই উল্লেখ করা হয়নি।
সংবাদে বলা হয়েছে- ‘বিআরটিএ থেকে আমি ২ হাজার কোটি টাকা নিয়ে গেছি। আর বিআরটিএ’তে অগ্নিকান্ডের ঘটনা ছিল পরিকল্পিত’
আমি এই সংবাদের তীব্র ভাষায় প্রতিবাদ জানাচ্ছি। এটি ডাহা মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়। অগ্নিকান্ডের ব্যাপারে সরকারের পক্ষ থেকে একাধিক তদন্ত কমিটিও গঠন করা হয়েছিল। তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে অগ্নিকান্ডের সূত্রপাতের কারণ, ক্ষয়ক্ষতিসহ তদন্ত প্রতিবেদনে বিস্তারিত উল্লেখ রয়েছে। এতদিন পর এর আমার ওপর দায় দেওয়া হলুদ সাংবাদিকতা ছাড়া আর কিছুই নয়। আমার মানসম্মান ক্ষুন্ন ও সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করেতে একটি সিন্ডিকেট সাংবাদিকদের দিয়ে এসব মিথ্যা ও বানোয়াট নিউজ প্রচার করছে।আমি এসব মিথ্যা ও বানোয়াট নিউজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
মোঃ তৌহিদুল হোসেন
উপ পরিচালক (ইঞ্জি)
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)
ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়।




