সাবেক সিনিয়র আইসিটি সচিব জিয়াউল আলম গ্রেপ্তার

নিউজ ডেস্ক

নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তথ্য বিক্রির চাঞ্চল্যকর অভিযোগে দায়ের করা মামলায় তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এনএম জিয়াউল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৫ মার্চ) চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলায়মান বিষয়টি নিশ্চিত করে বলেন, চট্টগ্রামের পাঁচলাইশ আবাসিক এলাকায় জিয়াউল আলমের এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ঢাকায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে নাগরিকদের এনআইডি তথ্য বিক্রির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা হয়। এই মামলার আসামি জিয়াউল। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে। তথ্য বিক্রির মাধ্যমে প্রায় ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনে সাইবার নিরাপত্তা আইনে কাফরুল থানায় মামলাটি করেন এনামুল হক।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img