টেকনাফে অপহৃত ১ জনকে উদ্ধার করলো বাংলাদেশ নৌবাহিনী

নিজস্ব প্রতিবেদক:

টেকনাফের বড় হাবির পাড়া থেকে অপহরণের শিকার ০১ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, টেকনাফের সদর পৌরসভার ০৮ নং ওয়ার্ডস্থ বড় হাবির পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌবাহিনী। অভিযানে অপহরণের শিকার সাব্বির আহম্মদ নামের এক যুবককে উদ্ধার করা হয়।

ভুক্তভোগীর পরিবার জানায়, গত বৃহস্পতিবার দিবাগত রাত ১০ টার দিকে একদল অপহরণকারী সাব্বির আহম্মদকে বাসা থেকে ডেকে নিয়ে যায় এবং এর পর হতে তার আর কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। খবর পেয়ে বাংলাদেশ নৌবাহিনীর একটি চৌকশ দল উদ্ধার অভিযান শুরু করে। অভিযান চলাকালে আনুমানিক বেলা ৩ টার দিকে টেকনাফ সদর পৌরসভার ০৮ নং ওয়ার্ডস্থ বড় হাবির পাড়া এলাকার একটি বাড়ি থেকে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়। এ সময় নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণকারী চক্রের কয়েকজন সদস্য পালিয়ে গেলেও ঘটনাস্থল হতে হালিমা খাতুন ও মুন্নি আক্তারকে আটক করা হয়। উদ্ধারকৃত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পরবর্তীতে উদ্ধারকৃত ব্যক্তিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এছাড়াও আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটককৃত ব্যক্তিদের টেকনাফ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে টেকনাফসহ দায়িত্বপূর্ণ এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনীর অভিযান চলমান রয়েছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img