একেএম আবুল মকছুদ : পার্বত্য সাংবাদিকতায় এক পথিকৃৎ’র প্রস্থান

অনলাইন ডেস্ক
রাঙ্গামাটি প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রামের সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ , চারণ সাংবাদিক একেএম মকছুদ আহমেদ,  বৃহস্পতিবার রাত ৯টা ৩৭ মিনিটে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
তিনি দীর্ঘদিন দৈনিক ইত্তেফাকের রাঙ্গামাটি প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং রাঙ্গামাটিতে দৈানক গিরিদর্পণ প্রকাশ করে  পার্বত্য অঞ্চলের সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
শুক্রবার সকালে রাঙ্গামাটি প্রেস ক্লাবের সামনে তাঁর মরদেহ রাখা হলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে শেষ শ্রদ্ধা জানান। পরে সকাল ১০টায় রিজার্ভ বাজারের বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুর শুক্কুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় তাঁর প্রথম জানাজা। আজ শুক্রবার সকাল দশটায় শহিদ আবদুস শুক্কুর স্টেডিয়ামে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
এসময় রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, প্রেসক্লাব সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, মরহুমের ছোট ভাই হুমায়ুন কবির সহ অসংখ্য মানুষ জানায়ায় শরিক হন। এরপর তাঁর মরদেহ গ্রামের বাড়ি মীরসরাইয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে আরেক বার জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img