মো:মহিউদ্দিন,(চট্টগ্রাম)সীতাকুণ্ড:
চট্টগ্রামের সীতাকুণ্ডে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে মহান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সীতাকুণ্ড উপজেলা প্রশাসন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস মোস্তফা আলম সরকার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সাহাব উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা বাবুল দাস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিয়াউল কাদের, উপজেলা সমাজসেবা অফিসার লুৎফুন্ন নেছা বেগমসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
উপজেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদনের পর একে একে শ্রদ্ধা নিবেদন করেন ফ্যাসিবাদমুক্ত সীতাকুণ্ড প্রেস ক্লাবের আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম ও সদস্য সচিব সুলাইমান মেহেদী হাসানসহ ক্লাবের নেতৃবৃন্দ সীতাকুণ্ড মডেল থানা, মুক্তিযোদ্ধা সংসদ, বারআউলিয়া হাইওয়ে থানা, কুমিরা হাইওয়ে থানাসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন।
দিনটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৯টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে স্মৃতিচারণ, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে সুন্দর হাতের লেখা, চিত্রাঙ্কন প্রতিযোগীতা, শুদ্ধ বানান, মাতৃভাষার অধিকার, কুইজ প্রতিযোগীতায় অংশ গ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।




