নিজস্ব প্রতিনিধি: দেশে এখন আর কিছু বাকি নেই সব নিয়ে গেছে হাসিনা ও তার মন্ত্রীরা। সর্বশেষ যা কিছু ছিল তাও লুটপাট করে নিয়ে গেছে এস আলম মাসুদ, জাবেদ মিলে নিয়ে গেছে দেশের বাইরে। অন্তবর্তী সরকারকে উদ্দেশ্য করে অলি আহমদ বলেন, এ সরকারকে আগে জাতীয় নির্বাচন দিতে হবে। কোন অবস্থায় স্থানীয় সরকার নির্বাচন আগে হতে পারে না। স্থানীয় সরকার মানে কে কোন কামরায় থাকবে তা নির্ধারন করে দেয়া।
বৃহস্পতিবার রাতে সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়ন এলডিপির দ্বিবার্ষিক সন্মেলনে প্রধান অতিথির বক্তব্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এলডিপির প্রেসিডেন্ট খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সাবেক মন্ত্রী ড. কর্ণেল (অব:) অলি আহমদ বীর বিক্রম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক।
সন্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি শিল্পপতি এম এয়াকুব আলী, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল, এজিএম শাহজাহান, এড. নাসির উদ্দীন চৌধুরী, সাতকানিয়া উপজেলা এলডিপির সভাপতি মাহমুদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, চন্দনাইশ উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক আক্তারুল আলম, পৌর এলডিপি সভাপতি আইনুল কবির, লিয়াকত আলী চৌধুরী, আবদুল কুদ্দুস চৌধুরী, মহসিন চৌধুরী।




