জামালখানের ইউরেকা ভবনে আগুন,নিয়ন্ত্রণে ৭ ইউনিট

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন জামাল খান এসএস খালেদ সড়কের ইউরেকা ভবনে আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সলিমা সিরাজ মাদ্রাসার এক ভবন পড়ে ইউরেকা নামের ভবনটি।

ওই ভবনের সপ্তম তলার জানালা দিয়ে আগুন দেখা গেছে। তবে উপরের দুইটি ফ্লোর থেকে কালো ধোঁয়া বের হচ্ছে।

এতে আশপাশের ভবনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কৌতূহলী মানুষের ভিড় জমে। ফায়ার সার্ভিসের কাজের সুবিধার্থে সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস। সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তথ্যটি নিশ্চিত করে সংস্থাটির বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর মেহেদী জানান, দুপুর ১২টা ৩৫ মিনিটে জামালখান ইউরেকা ভবনের সপ্তম তলায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে যায়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে সূত্রপাত ও অন্যান্য তথ্য তদন্ত সাপেক্ষে জানা যাবে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img