মাদকসেবী ও বিক্রেতাদের বিরুদ্ধে জনসচেতনতার লক্ষ্যে মানববন্ধন

অনলাইন ডেস্ক

মাদকসেবী ও মাদক বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন ও সচেতন এলাকাবাসীর যৌথ উদ্যোগে মানববন্ধন ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুমার নামাজের পর চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট খাজা রোড আমিনের দোকানের উত্তরপাশে খোলাপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে আশা ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন বলেন, আজকে থেকে খোলাপাড়া মাদকমুক্ত ঘোষণা করছি ৷ চিহ্নিত অপরাধীদের শনাক্ত করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়া হবে। আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন যারা মাদক থেকে ফিরে আসতে চায় তাদেরকে সবসময় সহায়তা করবে। কোন মাদক ব্যবসায়ীকে আশ্রয় প্রশ্রয় দেয়া হবে না।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রামের পরিচালক হুমায়ুন কবির বলেন, সামাজিকভাবে ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে লড়াই করতে হবে। গোপনে তালিকা তৈরি করে আইনশৃঙ্খলা বাহিনীকে সেই তালিকা সরবরাহ করুন। সম্পূর্ণ অরাজনৈতিকভাবে মাদকবিরোধী সংগঠন গড়ে তোলেন।

সাবেক কাউন্সিলর মাহবুবুল আলম বলেন, মাদকের বিরুদ্ধে আমি সবসময় ব্যবস্থা নিয়েছি। যুব সমাজ যাতে মাদকের দিকে ধাবিত হতে না পারে সে লক্ষ্যে আমাদের আজকের উদ্যোগ।

মানববন্ধনে বক্তব্য রাখেন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বেসরকারি কারা পরিদর্শক প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রামের পরিচালক হুমায়ুন কবির, চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সুমন মিয়া, সাবেক কাউন্সিলর মাহবুবল আলম, কাউন্সিলর পদপ্রার্থী রাইসুর রহমান তিতু, আব্দুল হালিমসহ এলাকার সচেতন মহল।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img