জেলা ক্রীড়া সংস্থার সাঁতার কমিটির চেয়ারম্যান সৌরভ প্রিয় পাল ও সম্পাদক মাহবুবুর রহমান সাগর

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাঁতার কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ক্রীড়াবিদ ও সাবেক ছাত্রনেতা সৌরভ প্রিয় পাল ও সম্পাদক হলেন সাবেক জাতীয় সাঁতারু মাহবুবুর রহমান সাগর। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সভাপতি ও চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম ১৭ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম জেলা সংস্থার সাঁতার উপ কমিটির অনুমোদন দেন। নবনির্বাচিত চেয়ারম্যান সৌরভ প্রিয় পাল বলেন, “সুস্থ থাকতে ক্রীড়া ও শরীর চর্চার বিকল্প নেই। সাঁতার এমন একটি ব্যায়াম যার দ্বারা শরীরের প্রত্যাকটি অঙ্গপ্রত্যঙ্গের উপকার হয়। তাছাড়া প্রতিবছর অনেক শিশু পানিতে ডুবে মৃত্যুবরণ করে সাঁতার না জানার ফলে। আমরা স্কুল পর্যায়ে অগ্রাধিকার দিয়ে সকল শিক্ষার্থীকে সাঁতার শিখাতে চাই।” সম্পাদক মাহবুবুর রহমান সাগর বলেন, ” সাঁতার শেখা সবার জন্য সার্বজনীন করতে ব্যাবস্থা নিবো আমরা। এজন্য আমরা জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সাথে সমন্বয় করে কাজ করবো।”

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img