আসলাম চৌধুরী এফ.সি.এর পক্ষ থেকে সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক:

জে এ এম ফাউন্ডেশন এবং বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা লায়ন মো: আসলাম চৌধুরী এফ.সি.এর পক্ষ থেকে ও ০৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড জানারখীল বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

১৫ই মার্চ শনিবার নগরীর আকবরশাহ থানাধীন আকাশ কনভেনশন হলে শতাধিক গরিব ও অসহায়দের মাঝে সেহেরী ও ইফতার বিতরন করা হয়।

সেহেরী ও ইফতার সামগ্রী বিতরন কমিটির আহবায়ক কামাল উদ্দিন পারভেজ ও সদস্য সচিব পলাশ চৌধুরী সঞ্চালনায় ০৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জমির আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মঞ্জুরুল আলম মঞ্জু।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকবরশাহ থানা বিএনপির সাবেক সভাপতি ও ০৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর আলহাজ্ব আব্দুস সাত্তার সেলিম।

আকবরশাহ থানা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মাঈনুদ্দিন চৌধুরী মঈনু,০৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: হাবিবুর রহমান চৌধুরী,চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক ধর্ম-বিষয়ক সম্পাদক রেহান উদ্দিন প্রধান, চট্টগ্রাম মহানগর যুবদল এর সাবেক যুগ্ম আহবায়ক ও ইসহাক নুর ফাউন্ডেশনের এর চেয়ারম্যান মো: শাহরিয়া জিয়া,নুর বক্স মিলন,আকবরশাহ থানা সেচ্ছাসেবক দল এর আহবায়ক হাসান মাহমুদ,আকবরশাহ থানা যুবদলের সাবেক সদস্য সচিব ইলিয়াস খান।হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফন্ট এর চট্টগ্রাম বিভাগ সহ সাংগঠনিক সম্পাদক অপু চৌধুরী আকাশ। স্বেচ্ছাসেবক নেতা আবু শহীদ। লিটন।মোতালেব রনি বাবূ। যুবদল নেতা নাজিম উদ্দিন ইমাম রিপন। মহিলা দল নেত্রী,সখিনা বেগম,আকবরশাহ থানা মহিলা দলের সভাপতি জোহরা বেগম,মর্জিনা খসরু,নারগিস বেগম সহ প্রমুখ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img