বোয়ালখালীতে ওষুধের দোকানে অভিযানে দরবার মেডিকোকে সীলগালা

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের বোয়ালখালীতে ভ্রাম্যমাণ অভিযানে ৩ টি ওষুধের দোকানকে ১১ হাজার টাকা জরিমানা ও দরবার মেডিকোকে সীলগালা করা হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) উপজেলার গোমদন্ডী ফুলতল ও চৌধুরীহাটে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।

অভিযানে গোমদন্ডী ফুলতল এলাকার আল ইমাম মেডিকোকে ৫ হাজার, বোয়ালখালী জেনারেল হাস্পাতালের নিচে ফার্মেসিকে ২ হাজার, ও চৌধুরী হাট এলাকার দরবার মেডিকোকে ২ হাজার টাকা জরিমানা ও সিলগালা করা হয়। এবং ত্রিপল বিহীন বালু পরিবহনের দায়ে ট্রাক চালক নুরুল আলমকে ২ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা বলেন, ওষুধ ও কসমেটিক্স আইন ২০২৩ এর সংশ্লিষ্ট ধারায় ৩ জন ও বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ এর সংশ্লিষ্ট ধারায় ১ জন অর্থদণ্ড করা হয়। জনস্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ অভিযান অব্যাহত থাকবে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img