চকরিয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে দুজন নিহত

অনলাইন ডেস্ক

কক্সবাজারের চকরিয়া উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে দুজন নিহত হয়েছেন এবং আরও অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) রাত পৌনে ১২টার দিকে, উপজেলার হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, হানিফ পরিবহনের বাসটি চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী ছিল। গয়ালমারা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে উল্টে যায়। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে ছুটে আসে চিরিংগা হাইওয়ে থানা-পুলিশ, চকরিয়া থানা-পুলিশ, ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনী।

রাত আড়াইটার দিকে একটি ক্রেনের সাহায্যে বাসটি খাদ থেকে উদ্ধার করা হয়। এ সময় দেখা যায়, এক যুবকের মরদেহ বাসের জানালায় ঝুলে আছে, আর অন্যজন বাসের নিচে চাপা পড়ে ছিলেন।

চিরিংগা হাইওয়ে পুলিশের ওসি মো. আরিফুল আমিন জানান, “দুইজনের মরদেহ হাইওয়ে থানায় রাখা হয়েছে এবং বাসটিও থানায় আনা হয়েছে। আহতদের স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করেছেন। এখনো নিহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি।”

বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। তারা দাবি করছেন, চালকের দ্রুতগতি ও আবহাওয়াজনিত কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img