ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে বৈদেশিক পরীক্ষা কেন্দ্রগুলির মধ্যে সংযুক্ত আরব আমিরাতের দুটি কেন্দ্রে গতকাল বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষার প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠভাবে অতিবাহিত হয়েছে। এই কেন্দ্র দুটি হচ্ছে আবুধাবিস্থ শেখ খলিফা বিন যায়েদ বাংলাদেশ ইসলামিয়া ইংলিশ স্কুল এন্ড কলেজ এবং বাংলাদেশ প্রাইভেট স্কুল এন্ড কলেজ, রাস আল খাইমাহ। আমিরাতের স্থানীয় সময় সকাল ৮ টায় বাংলাদেশের সময়ের সাথে সঙ্গতি রেখে বাংলা প্রথম পত্রের পরীক্ষা শুরু হয় এবং স্থানীয় সময় সকাল ১১-০০টায় তা শেষ হয়। উভয় কেন্দ্রেই পরীক্ষার প্রথম দিন সুষ্ঠুভাবে অতিবাহিত হয়েছে।
বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল এন্ড কলেজ রাস আল খাইমাহ’ র এইচএসসি পরীক্ষার প্রথম দিনের দৃশ্য।




