বাংলাদেশ জামায়াতে ইসলামী পটিয়া পৌরসভার ৯ নং ওয়ার্ড শাখার উদ্যোগে রমাদানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) স্থানীয় উত্তর গোবিন্দারখীল স্কুল মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড জামায়াতের সভাপতি লিয়াকত আলী। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. ফরিদুল আলম। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর ব্যাংকার্স ফোরামের সাধারণ সম্পাদক আকতার হোসাইন, বিশেষ অতিথি ছিলেন পটিয়া পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর মাষ্টার সেলিম উদ্দিন, কালারপুল থানা আমীর মাস্টার নাছির উদ্দিন, পটিয়া পৌরসভা জামায়াতের সেক্রেটারি রাশেদুল ইসলাম, বিএনপি নেতা আবুল মুনছুর আমিরী, ব্যাংকার আবুল হোসাইন, জামায়াত নেতা রাজা কাশেম, ব্যাংকার নাছির তালুকদার, ব্যবসায়ী জামাল উদ্দিন, উপজেলা ছাত্রশিবির সভাপতি শের আলী মর্তুজা, আবু সায়েম, গোলাম কাদের, শফিকুর রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ডা. ফরিদুল আলম বলেন, রমজান কোরআন নাজিলের মাস। রমজানে রোজার ফজিলত ও তাৎপর্য অনেক। এরমধ্যে ইমানের সহিত ও সওয়াবের নিয়তে রমজান মাসের রোজা রাখলে আল্লাহ তার পূর্বের সব গুনাহ মাফ করে দেয়। এছাড়া আল্লাহ বলেছেন, রোজা আমার জন্য, আমি নিজেই তার পুরস্কার দেব। সুতরাং এ মাসে আল্লাহর নৈকট্য লাভে রোজা ও ইবাদতের কোন বিকল্প নেই।




