বোয়ালখালীতে হযরত আবদুল মজিদ শাহের ওরশ আগামীকাল

অনলাইন ডেস্ক

নিউজ ডেস্ক:  আজ বোয়ালখালীতে হযরত আবদুল মজিদ প্রকাশ মৌলানা বড় শাহের ওরশ। ২২ ফেব্রুয়ারি শনিবার বোয়ালখালীতে শাহসুফি হযরত মাওলানা কাজী আবদুল মজিদ শাহ আলকাদেরী প্রকাশ বড় মৌলানা সাহেবের বার্ষিক ওরশ মাহফিল পশ্চিম কধুরখীলের কাজী বাড়ির দরগাহ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।
এতে ওরশ এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে খতমে কুরআন, খতমে গাউছিয়া, মিলাদ মাহফিল জিকিরসহ বিভিন্ন কর্মসূচি রয়েছে।
এতে সকলকে উপস্থিত হওয়ার জন্য ওরশ এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আবুল বাশার কমান্ডার,হাজী জাহাঙ্গীর আলম আলহাজ্ব হারুন অর রশিদ ,আব্দুল মান্নান মনা ও সাংবাদিক লোকমান চৌধুরী ইদ্রিস বিশু আসাদুর রহমান আসাদ এমরান চৌধুরী খোরশেদুল আলম মোংআলম সোরোয়ার আলম অনুরোধ জানিয়েছেন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img